1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 9:43 pm
Title :
সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী সত্য চাপা থাকে না—একদিন না একদিন সামনে আসবেই!

নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 6 Time View

মালিকুজ্জামান কাকা: নেশার টাকার চেয়ে জন্মদাতা বাবা-মাকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার বাউলিয়ার দেলোয়ার শেখের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে নিজের ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, শুভ শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের কোনো ধরনের ভরণপোষণ দেন না। উল্টো নেশার টাকা জোগাড় করতে তিনি প্রতিনিয়ত বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে। নেশার টাকার জন্য বাবা-মার ওপর শারীরিক নির্যাতন চালানোসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা ছিল তার নিত্যদিনের ঘটনা।
অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মা করিমন নেছা ছেলেকে নেশার পথ ছেড়ে ভালো হওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ শেখ তার মা-বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে আহত বাবা-মাকে উদ্ধার করেন।
পরবর্তীতে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি, সালিশ বা মামলা করলে বাবা-মাকে হত্যা করা হবে বলে শুভ শেখ চরম হুমকি দেন। স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে বিচার পেতে আদালতের শরণাপন্ন হন মা করিমন নেছা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com