1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 1:01 am
Title :
সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী সত্য চাপা থাকে না—একদিন না একদিন সামনে আসবেই!

মাদারীপুর ডাসারে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরণ

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2026
  • 4 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন তানজিল পারভেজ। একই সঙ্গে বিদায় জানানো হয়েছে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে। বুধবার ( ২৩ সেপ্টেম্বর ) সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা আনিছুর হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। তাঁরা তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পরে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নবাগত ইউএনও তানজিল পারভেজকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় নবাগত ইউএনও তানজিল পারভেজ ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com