1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 12, 2026, 1:05 am
Title :
প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে,প্রেমিক স্বামীর প্রতারনা: ৩ সন্তানসহ অসহায় জিয়াসমিনের আকুতি গাঁজা ০২(দুই) কেজি সহ ০১(এক) জন আসামী গ্রেফতার পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ রেড ক্রিসেন্ট গাজীপুর জেলা ইউনিটের সভায় ইশরাক আহমেদ সিদ্দিকী ও কাজী ছায়েদুল আলম বাবুল; সাংগঠনিক ও কার্যক্রম নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার গাইবান্ধা পলাশবাড়ীর বিদ্যালয়ে শতভাগ ফেল, সাদুল্যাপুরের স্কুলেও একই চিত্র বাঘারপাড়ায় জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ-৫ মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ পিস্তল উদ্ধার

কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের বিশেষ উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 21 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরে কালীগঞ্জে ১ জুলাই ২০২৬* জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

*স্থানীয়দের প্রতিক্রিয়া*
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় ফুটপাত ও সড়কের বড় অংশ অবৈধভাবে দখল করায় পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছিলেন না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে নিরাপত্তা হুমকির মুখে পড়ছিলেন। সড়কে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হতো, বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাতেন। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকার দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com