
সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে রাজৈর থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুকুল শেখ (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাগাট এলাকার শওকত শেখের ছেলে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে রাজৈর থানাধীন গঙ্গাবর্দ্দী এলাকাস্থ আমগ্রাম ব্রিজের ঢালে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে মুকুল শেখকে আটক করে তাঁর দখল থেকে আট কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদীন রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, এলাকায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ সব ধরনের আসামিদের বিরুদ্ধে মাদারীপুর জেলা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply