1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 14, 2026, 8:39 pm
Title :
নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চাঁদ ও শুক্র গ্রহের মনোমুগ্ধকর মিলন, মুগ্ধ আকাশপ্রেমীরা নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ

গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : Sunday, September 13, 2026
  • 18 Time View

মো:কামরান হোসেন,গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর /২৬) বিকাল ৪ ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ নুর হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য
আনিসুজ্জামান বিপুল। সভায় সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার অধিকতার মান উন্নয়নে এবং সার্বিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন – সহকারী প্রধান শিক্ষক জনাব মাকছুদুল আলম, সিনিয়র শিক্ষক জনাব রেজাউল কবীর,হারুন অর রশিদ,গোবিন্দ বণিক, ফখরুল ইসলাম, সানজিদা তালুকদার প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন,

এলাকাবাসী ও অভিভাবকদের সাথে আরো বেশি যোগাযোগ স্থাপন করা,
নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের এসএসসি পরীক্ষায় ফরমপূরণ করতে না দেওয়া,
ক্লাসে পাঠদানে বৈচিত্র আনা,
সাপ্তাহিক মূল্যায়ন চলমান রাখা,
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নেওয়ার ব্যাপারে মতামত দেওয়া হয়।

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য অতিরিক্ত (কোচিং/রেমিডিয়াল) ক্লাসের ব্যবস্থা করা, শিক্ষার পরিবেশ আনন্দময় করতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশের ওপর জোর দেওয়া, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পাঠদানকে কিভাবে আরও আকর্ষণীয় করার ব্যাপারে মতামত তুলে ধরা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার আসল কারিগর হলেন শিক্ষকমণ্ডলী। অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি সব ধরনের সহযোগিতা করবে। তবে শ্রেণী কক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব শিক্ষকদের। আমাদের লক্ষ্য এই বিদ্যালয়কে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা।

সভার সভাপতি ও প্রধান শিক্ষক বলেন, “মাননীয় সভাপতির দিকনির্দেশনা আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সকল শিক্ষক মিলে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও শিক্ষার মান উন্নত করতে বদ্ধপরিকর।”

এর আগে প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com