1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 14, 2026, 8:39 pm
Title :
নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চাঁদ ও শুক্র গ্রহের মনোমুগ্ধকর মিলন, মুগ্ধ আকাশপ্রেমীরা নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, September 13, 2026
  • 4 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী মাতুব্বর(২২) এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রেস রিলিজের মাধ্যমে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে সদর মডেল থানাধীন মধ্য ঝিকরহাটি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় শহীদ দর্জির মালিকানাধীন বিভিন্ন প্রজাতির গাছের বাগানের মধ্য থেকে মেহেদী মাতুব্বরকে গ্রেফতার করা হয়। পরে তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী মাতুব্বর সদর উপজেলার খৈয়ারভাঙ্গা গ্রামের জাফর মাতুব্বরের ছেলে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com