1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 13, 2026, 5:53 pm
Title :
গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ টেকনাফের মোছনীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতি ও জমি আত্মসাতের দাবি জ্যেষ্ঠ ভাইয়ের অবহেলিত গাওকান্দিয়া ইউনিয়নের উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান হতে চান ফারুক হাসান মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল ইসলামের মৃত্যুতে নাগরপুর উপজেলা ছাত্রদলের গভীর শোক কাশাদহে গণসংযোগ শেষে এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নাগরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত

Reporter Name
  • Update Time : Saturday, September 12, 2026
  • 2 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনার দৌলতপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে। শনিবার সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কুলিবাগান মোড়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ১২ সেপ্টেম্বর এর সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে দাঁড়িয়ে ছিলেন জলিল মুন্সি। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক দ্রুত সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকে ও আরেকটি পিঠে লাগে। গুলি করেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলের কাছাকাছি পুলিশের একটি টহল দল ছিল। তারা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া করে, কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জলিল মুন্সি দৌলতপুরের কুলিবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিল মুন্সি। তিনি দীর্ঘদিন ধরে ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করেছন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com