1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 11, 2026, 3:57 pm
Title :
আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ কুতুবদিয়াপাড়ায় মাওলানা হামিদ হুজুরকে মাদরাসার পরিচালক হিসেবে পেয়ে আনন্দিত এলাকাবাসী নাসিরনগরে বর্ণিল আয়োজনে এম পি এম এ হান্নান কে গণসংবর্ধনা প্রদান গাইবান্ধায় রাতের আঁধারে ডাকাতি, ছুরি ঠেকিয়ে লুটে নিল স্বর্ণ-নগদ টাকা রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড -২ ছেলের বিয়ের কেনাকাটার পথে দুর্ঘটনা: আহত সাংবাদিক নাসির উদ্দিন, ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলু এর সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড -২

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 1 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোছা. আয়েশা আক্তার-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সময় সোহাগ আলী (২৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আয়েশা আক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী মাদকদ্রব্যের ব্যবহার, দখলসহ বিভিন্ন মাদক অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। আইনের সারণিতে মাদক সেবনের ক্ষেত্রেও পৃথক দণ্ডের বিধান উল্লেখ করা হয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com