1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 12, 2026, 5:41 pm
Title :
কাশাদহে গণসংযোগ শেষে এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নাগরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে প্রাচীনকালের স্ট্যাম্প সহ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ

ছেলের বিয়ের কেনাকাটার পথে দুর্ঘটনা: আহত সাংবাদিক নাসির উদ্দিন, ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 2 Time View

মোঃ আলমগীর: গাজীপুর ছেলের বিয়ের কেনাকাটা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দৈনিক ‘স্বদেশ বিচিত্রা’র গাজীপুর প্রতিনিধি ও গ্রিন টিভির গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন। দুর্ঘটনায় তিনি ও পরিবারের কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের বাইপাস এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশে যাওয়ার সময় তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নাসির উদ্দিনের মা, সন্তানসহ পরিবারের সদস্যরা আহত হন।

টাকা ছিনতাই ও হামলার অভিযোগ
অভিযোগে বলা হয়, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ে যান। এ ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ইমরান নামে এক ব্যক্তির নেতৃত্বে ৮-১০ জনের একটি দল পরবর্তীতে হামলা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

খবর পেয়ে বাসন থানার এসআই সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী পক্ষ সুষ্ঠু তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে।

আহত সাংবাদিক নাসির উদ্দিন ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com