1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 12, 2026, 2:53 pm
Title :
বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে প্রাচীনকালের স্ট্যাম্প সহ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইডিয়াল কেজি স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যতিক্রমী উদ্যোগ কুতুবদিয়াপাড়ায় মাওলানা হামিদ হুজুরকে মাদরাসার পরিচালক হিসেবে পেয়ে আনন্দিত এলাকাবাসী

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2026
  • 11 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার বলেছেন, টিকাদানের কারণেই একসময় মানুষের প্রাণঘাতী গুটি বসন্ত রোগ দেশ থেকে চিরতরে বিদায় নিয়েছে। একইভাবে প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে গবাদিপশুকে ব্যাপকভাবে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের দানাজপুর সীমান্ত এলাকায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা.আব্দুল হাই সরকার বলেন, আমাদের প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি প্রয়োজন। পশুকে সঠিকভাবে টিকা দেওয়া হলে প্রাণিসম্পদ সুস্থ থাকবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। খামারি ও কৃষকরা নিয়মিত টিকা দিলে তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে টিকাদানে গাফিলতি করলে ব্যক্তি ও জাতীয় উভয় পর্যায়েই ক্ষতির সম্মুখীন হতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ডেপুটি চিফ এপিডেমিওলজি ডা. রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. রমজান আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ারুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আহসান হাবীব, প্রাণিস্বাস্থ্য কর্মকর্তা আজম রেহমান, কৃত্রিম প্রজনন কর্মকর্তা পয়গাম আলী (লোহাগাড়া পয়েন্ট) ও কৃত্রিম প্রজনন কর্মকর্তা (পীরগঞ্জ উপকেন্দ্র) মোকারম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত খামারি ও কৃষকদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরে একটি গরুকে অ্যান্থ্রাক্স এবং একটি ছাগলকে পিপিআর টিকা প্রয়োগের মাধ্যমে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার।

উদ্বোধন শেষে তিনি রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বিভাগীয় কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পেইনস্থল ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com