1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 10, 2026, 11:01 am
Title :
নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হরিপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বগুড়ার আলোকিত সন্তান মাসুম বিল্লাহ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে এক জনের কারাদণ্ড পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)অভিযানে রানীশংকৈল ও হরিপুর সীমান্তে ইয়াবা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কুঁড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন পাভেল মাদারীপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026
  • 5 Time View

বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বর্তমান কার্যকরী কমিটির সভাপতি দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করায় সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে সহ-সভাপতি রানু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ছয়টায় পৌরসভার পেতন আউলিয়ার মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা ও কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের সাম্প্রতিক সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যে রানু মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অথবা কার্যকরী কমিটির পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রানু মজুমদার গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সভায় লোকসংগীত ও লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও প্রসার, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।
এতে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাস, কোষাধ্যক্ষ কালিপদ দাস, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, দপ্তর সম্পাদক ডা. শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা জয়শ্রী দাস, সদস্য অর্পিতা ঘোষ, মো. রিয়াজ এবং শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাস প্রমুখ।

ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। লোকসংগীত ও লোকঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম ও প্রতিভাবান শিল্পীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সভায় আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীতভিত্তিক আয়োজন, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত ও প্রস্তাব নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com