1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 1:28 am

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 27 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:।নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত মানসিক প্রতিবন্ধী সবুজের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নে সবুজের বাড়িতে সরেজমিনে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই ব্যাগ ত্রাণসামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
ত্রাণসামগ্রী বিতরণের সময় ক্ষতিগ্রস্ত সবুজ ও তার পরিবারের খোঁজখবর নেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আকস্মিক অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী সবুজের বসতবাড়ি পুড়ে যায়। এতে তিনি ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com