1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 1:10 am

ঠাকুরগাঁও হরিপুরে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 52 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ, ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা প্রতিরোধ এবং সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে উৎসাহিত করা হয়।

৩ সেপ্টেম্বর ২০২৬​বৃহস্পতিবার হরিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন আরডি আরএস বাংলাদেশ কৃষিবিদ ডা. এ কে এম সালাউদ্দীন, হারভেস্টপ্লাস বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদেশ কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীসহ, ওয়াল্ড ভিশন এর রুমা বেগম,স্কুল এর শিক্ষক,কৃষক কৃষাণী,সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। জিংক ও আয়োডিনের ঘাটতি শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানা হওয়ার ঝুঁকি রয়েছে।

​বক্তারা আরও বলেন, পুষ্টির ঘাটতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি কৃষিতে পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের জিংকসমৃদ্ধ ধান চাষে উৎসাহিত করা হয়। জিংক ধান উৎপাদন ও খাদ্যতালিকায় তা অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব।

​সভা শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ এবং পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের চাষ সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com