1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 6, 2026, 2:09 am
Title :
নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক বছরের সাজা দুই হাজার টাকা অর্থদণ্ড দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২ বুড়িচংয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত কোটচাঁদপুরে মানবাধিকার সংগঠনের পক্ষে খাবার বিতরণ কক্সবাজার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও নিজ জেলায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল দুই দিনের সফরে কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর উদ্যোগে আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 40 Time View

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ও বায়খুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় অনুষ্ঠিত তাঁর অনিত্য সভায় উপস্থিত হয়ে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস।

এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাবেক সভাপতি উত্তমকুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

অনিত্য সভায় শীলভদ্র মহাস্থবিরের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মহাপ্রয়াণে উপস্থিত সবাই শোক ও সমবেদনা প্রকাশ করেন।

পরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে প্রয়াত শীলভদ্র মহাস্থবিরের বিদেহী আত্মার শান্তি, সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়।

ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণে শীলভদ্র মহাস্থবিরের অবদান বোয়ালখালীর বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। যচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com