1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 4, 2026, 11:05 pm
Title :
নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার চাকরির আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ‘বালতি আলামিন’কে ঘিরে নানা প্রশ্ন,শাজাহানপুরে হিরোইন ও ইয়াবা সরবরাহের অভিযোগ; রাজনৈতিক প্রভাবের আশ্রয় নেওয়ারও দাবি আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী খোকন ভুঁইয়া নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মহসিন সরকার সবুজের প্রার্থিতা নিয়ে নানা আলোচনা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া তেঁতুলিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচোনা সভা খাদেমুল ইসলাম

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 6 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের (আইস) দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট বিচিং করে পালিয়ে যায়।
পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, এসব মাদক পাচারের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com