1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 2, 2026, 5:56 pm
Title :
দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের কঠোর হুঁশিয়ারি*- *অপ-সাংবাদিকতা বন্ধ করুন, সাংবাদিকতার সম্মান রক্ষা করুন: সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বিএড কোর্সে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ ৪২ বিজিবির অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব সত্য প্রকাশে বিশেষ অবদানে তাড়াইলের সাংবাদিক আমিনুলকে সম্মাননা কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 3 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্ল: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লার বুড়িচংয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বুড়িচং উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্না।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যাপক মনিরা ইয়াসমিন, পূর্ণমতি মনসুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার শাহীন এবং উপজেলা জাসাস সভাপতি ওমর ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা প্রকৌশলী ওয়ালীউল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. মো. সোলেমান হক মিঠু, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মীর হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, এরশাদ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. কামরুল হাসান নাছিম, বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছায়েদুল ইসলাম, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ও ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলাউদ্দিন আহমেদ।

আয়োজকরা জানান, নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী চেতনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com