1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 21, 2026, 5:51 pm
Title :
মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় গড়াই বাসের ধাক্কায় নারী নিহত অসাধু ডিলার ও কৃষি কর্মকর্তার যোগসাজশে সার তুলে কালোবাজারে বিক্রয় কৃষকদের অভিযোগ রূপগঞ্জে কেরাব ফুটবল এসোসিয়েশন সিজন ৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত ৪২ বিজিবির অভিযানে ৩৮ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার টাকা সাপের বিষ উদ্ধার,আটক- ৪ দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় জননেতা রুহুল কবির রিজভীকে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গফরগাঁওয়ের এমপি আখতারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা

নীলফামারীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক বনায়ন কর্মসূচি–২০২৬

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 8 Time View

রাব্বী রহমান, নীলফামারী প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে সামাজিক বনায়ন কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ বাজার সংলগ্ন কাঞ্চনপাড়া মোড়ের চৌপতি থেকে মাস্টারপাড়া পর্যন্ত সড়কের দু’ধারে এ সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রায় দুই কিলোমিটার সড়কের দু’পাশে ২ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

পরিবেশ রক্ষা ও সবুজায়নের পাশাপাশি সড়কের সৌন্দর্যবর্ধন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থা ও দ্বীপ্তমান স্মার্ট বিজ্ঞান পাঠাগার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে বন বিভাগ, নীলফামারী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা ফরেস্ট অফিসার নিশি কান্ত মালাকার, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুল মোমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এডিপির সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের ওএস মো. কামরুল হাসান।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জন্য নির্মল পরিবেশ তৈরিতে সহায়তা করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

আয়োজকরা জানান, হাজীগঞ্জ বাজার সংলগ্ন কাঞ্চনপাড়া মোড়ের চৌপতি থেকে মাস্টারপাড়া পর্যন্ত সড়কের দু’ধারে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com