1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 17, 2026, 10:02 am
Title :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 22 Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,
গত( ১২ আগস্ট) সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে এবং পরে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তে পূর্ববিরোধের জের ধরে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে। এতে ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলাটি বালিয়াকান্দি থানায় মামলা নং-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com