1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 17, 2026, 10:01 am
Title :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তাহেরপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 10 Time View

স্টাফ রিপোর্টার,রাজশাহী: রাজশাহীর বাগমারার তাহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ আগস্ট (শনিবার) বিকেলে তাহেরপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাহেরপুর হরিতলা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান এবং দেশ গঠনে তার বলিষ্ঠ নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা
এবং দলটির বর্তমান শীর্ষ নেতৃত্বসহ দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com