1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 18, 2026, 11:50 am
Title :
মরহুম মাস্টার জাকের হোসাইন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড-২ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ২১ পারা হিফজ শেষ করেও জটিল রোগে থমকে গেছে ১৬ বছরের সাজ্জাদের হাফেজ হওয়ার স্বপ্ন বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ কৃষকের সন্তান শরিফুলের বেইজিংয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’

লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 14 Time View

এম,এ, শুকুর, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ উদ্বোধনে ও নসিহত করেন পীরে কামিল শায়েখ আব্দুল হানান সাহেব গনেশপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হযরত মাওলানা আখতার হোছাইন সাহেব, মুহতামিম, বালিউড়া মাদ্রাসা এবং হাফিজ কবির আহমদ সাহেব, ইমাম, মসজিদুল মুনাওয়ারা আল জিদ্দানী, গেরোনিয়া, জেদ্দা, সৌদি আরব।

মসজিদ উদ্বোধনে উপস্থিত ছিলেন ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম, এ,বারী,৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ড লামাসানিয়ার
বর্তমান মেম্বার মো: কামরুল ইসলাম, সাবেক মেম্বার মোহাম্মদ নূর আলমসহ এলাকার আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিয়ান-এ কেরাম।
মসজিদ উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম,এ,বারী বলেন, “প্রতি মাসে এই মসজিদে বিএনপি সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে—সবসময়।”
তার এমন বক্তব্যে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ সুখবর শুনে এলাকাবাসী বলেন, “এই খবরে আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি।”
দোয়া মাহফিলে বক্তারা নতুন মসজিদের উন্নতি, মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মসজিদ উদ্বোধনে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মসজিদ প্রাঙ্গণে এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com