1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 17, 2026, 10:02 am
Title :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 25 Time View

এইচ এম নোমান, চরফ্যাশন: ‘তারুণ্যের শক্তি, ঐক্যের প্রেরণা, খেলাই আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার শশীভূষণ রহিমা ইসলাম কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে আয়োজিত এ মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মো. শরিফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. মহিবুল্লাহ জিহাদি এবং চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. এনামুল হক রায়হান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. জাহির। টুর্নামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল। পরে অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চরকলমী একাদশ ও রসুলপুর একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রসুলপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পায় চরকলমী একাদশ।

দিনের দ্বিতীয় খেলায় নজরুলনগর ইউনিয়ন একাদশের মুখোমুখি হয় চরমানিকা ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নজরুলনগর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয় পায় চরমানিকা ইউনিয়ন একাদশ।

আয়োজকরা জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক, অপরাধসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের মতে, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরফ্যাশনের তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা যুব বিভাগ আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com