1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 18, 2026, 11:53 am
Title :
মরহুম মাস্টার জাকের হোসাইন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড-২ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ২১ পারা হিফজ শেষ করেও জটিল রোগে থমকে গেছে ১৬ বছরের সাজ্জাদের হাফেজ হওয়ার স্বপ্ন বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ কৃষকের সন্তান শরিফুলের বেইজিংয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 1 Time View

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:ন‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, ধুনটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি এবং অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার উপকরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ওসি (তদন্ত) শুকুর আলী, উপজেলা মৎস্য অফিসের সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মধ্য দিয়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যচাষে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com