1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 17, 2026, 10:55 am
Title :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরসাইকেল উদ্ধার হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন ঝিকরগাছা বারবাকপুরের রকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 4 Time View

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, দেশের পুষ্টি নিশ্চিত করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। তাই নিরাপদ ও পুষ্টিকর মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নীলফামারীতে আগামী দিনগুলোতেও মৎস্যচাষিদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com