1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 16, 2026, 7:08 am
Title :
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তাহেরপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার এম,পি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন মিঠাপুকুরে ২ সন্তানের জননীকে নিয়ে ২ সন্তানের জনক উধাও লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে বিজিবির বিশেষ অভিযানে হরিপুর সীমান্তে প্রতিনিমালিক বিহীন ১৫ বোতল মদ উদ্ধার

নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 5 Time View

আবু হাসান আপন,(নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু’র প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. এ. মান্নান, মুন্সীগঞ্জের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সাজেদুল ইসলাম সুমনের নবীনগরের সন্তান ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

ফাইনাল খেলাকে ঘিরে ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। খেলা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করছেন দর্শকরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com