1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 16, 2026, 7:08 am
Title :
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তাহেরপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার এম,পি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন মিঠাপুকুরে ২ সন্তানের জননীকে নিয়ে ২ সন্তানের জনক উধাও লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে বিজিবির বিশেষ অভিযানে হরিপুর সীমান্তে প্রতিনিমালিক বিহীন ১৫ বোতল মদ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 22 Time View

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাজারপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সদর মডেল থানার মামলা নম্বর-৪৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ এবং জিআর (সাজাপ্রাপ্ত) মামলা নম্বর-৬৪৫/১৭-এর আসামি নাহিদ। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ)-এর অধীনে দায়ের করা হয়েছিল।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার নাহিদ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com