1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 16, 2026, 7:08 am
Title :
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তাহেরপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার এম,পি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন মিঠাপুকুরে ২ সন্তানের জননীকে নিয়ে ২ সন্তানের জনক উধাও লামাসানিয়া মসজিদুল বারাকাহ’র নতুন মসজিদ উদ্বোধন ও দোয়া মাহফিল চরফ্যাশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে বিজিবির বিশেষ অভিযানে হরিপুর সীমান্তে প্রতিনিমালিক বিহীন ১৫ বোতল মদ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড সেবা

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 6 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর কারাগার থেকে আসামিদের দ্রুত মুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। এর মাধ্যমে জামিন সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন এ অনলাইন সেবার ফলে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল ও সংশ্লিষ্ট নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সময় কমবে। এতে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com