1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 14, 2026, 2:07 am
Title :
নাগরপুর পানান নয়াপাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের তীব্র সংকট, দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক রূপসায় ভাড়া বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার দোয়ারাবাজার উপজেলা বিট পুলিশিং কমিটির নতুন কমিটি গঠন মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সিংড়ায় মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড সেবা

সাতক্ষীরা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক,মিসেস চামেলী আক্তার প্রিয়া: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়।

মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে রফিকুল ইসলাম গাজী একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সুযোগ বুঝে কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুল। এরপর তারা নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুরের পর মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনায় ১৫ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ এই দুই আসামিকে গ্রেপ্তারের পরও আরও ৩৯ জন আসামি পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com