1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 9, 2026, 3:08 pm
Title :
গাইবান্ধায় আদিবাসী ফোরাম ও বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির বিক্ষোভ সমাবেশ বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল চলন্ত পিকআপ থেকে পড়ে চালকের সহকারী গুরুতর আহত ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীতিবাজ সাময়িক বরখাস্ত মহিউদ্দিন ফকিরহাটে মৎস্যঘেরে কর্মচারীর লাশ উদ্ধার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৪টিঅভিযানে সীমান্তে মদ আটক বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 54 Time View

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি (কক্সবাজার): যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। চব্বিশের গণআন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করা এবং ফ্যাসিবাদের স্মৃতি মুছে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার ফুটে উঠেছে উক্ত আয়োজনে।

‎দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। বীর শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার অদম্য সাহসিকতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। এ সময় বক্তারা উখিয়াকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উখিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com