1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 3:05 am

আপত্তিকর ঘটনার সঙ্গে জড়িত নারী এনসিপির নেত্রী নন, গুজব না ছড়ানোর আহ্বান জেলা এনসিপির

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 32 Time View

মো. তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এক যুবকের সঙ্গে এক নারীকে আপত্তিকর অবস্থায় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই নারীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নড়াইল জেলা নেত্রী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রচারণা চালানো হচ্ছে। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে নড়াইল জেলা এনসিপি।

সোমবার (২০ জুলাই) নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় থাকা ওই নারীর সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং তিনি এনসিপির কোনো পর্যায়ের নেত্রী বা কর্মী নন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে লোহাগড়ায় জাতীয় নাগরিক পার্টির একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। ওই অনুষ্ঠানে পরিচিত ও অপরিচিত অনেকের মতো সংশ্লিষ্ট নারীও উপস্থিত ছিলেন এবং উপস্থিত অন্যদের মতো তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। তবে পরবর্তী সাংগঠনিক যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার পর তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রাথমিক যাচাই প্রক্রিয়াতেই তিনি বাদ পড়েন।

এতে আরও বলা হয়, পরবর্তীতে গঠিত নড়াইল জেলা এনসিপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে ওই নারীর কোনো পদ বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই। ফলে তাকে এনসিপির নেত্রী বা কর্মী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

নড়াইল জেলা এনসিপি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে পোস্ট বা মন্তব্য করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, নড়াইল জেলা এনসিপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পর্যালোচনা করেও আলোচিত ওই নারীর নাম পাওয়া যায়নি, যা দলের দাবিকে আরও জোরালো করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি শুধুমাত্র একটি অনুষ্ঠানে উপস্থিত থাকলেই তিনি দলের সদস্য বা নেতা হয়ে যান না। তাই বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সত্যতা যাচাই করে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com