
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
আজ শুক্রবার ১৭ জুলাই জুমার নামাজের আগে নিজ গ্রাম দুয়াজানীর নতুন সমাজ জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত মুসল্লিরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলাম মোস্তফা গোলামের এমন ধারাবাহিক গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ এলাকায় ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply