1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 2:51 am

শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 39 Time View

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদান তুলে ধরে তাঁদের আদর্শ ধারণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তানসির বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন প্রমুখ।
এ সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com