1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 2:58 am

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মীর মৃত্যু, অভিযুক্ত পলাতক

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 126 Time View

ডাঃ মোঃ শাহীন মিয়া,নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নাছিমা আক্তার (২৭) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামে। তিনি শ্রীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের ভাই মাসুম আহমেদ জানান, গভীর রাতে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বোনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় নাছিমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্বামী মাদকাসক্ত হয়ে পড়ায় পারিবারিক অশান্তি বাড়তে থাকে। দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে নাছিমা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই নাছিমার মৃত্যু হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com