1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 1:47 pm
Title :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন মিরপুরে ৫০ বছরের পুরনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান আগে নিরপেক্ষ তদন্ত, পরে গ্রেপ্তার বা পরোয়ানা—সাংবাদিক সমাজের ঐক্যের আহ্বান নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এমপি রবিউল আওয়াল লাভলু, ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস কুমিল্লা ‎​বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ গাইবান্ধায় রাস্তা অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানববন্ধন

মিঠাপুকুরে বড়বালা ইউনিয়নের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ কৃতকার্য

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 149 Time View

আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ইউনিয়নটির মোট ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে। এ বছর পুরো ইউনিয়ন থেকে মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন এবং সাধারণ কোটায় ৫ জন।
​ইউনিয়নভিত্তিক ফলাফলে সবচেয়ে গৌরবোজ্জ্বল সাফল্য দেখিয়েছে বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জনই বৃত্তি পাওয়ার শতভাগ গৌরব অর্জন করেছে। এদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
কেশবপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন (ট্যালেন্টপুলে ১ জন, সাধারণ ১ জন), আটপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন (সাধারণ ২ জন), ছড়ান শালিকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ জন (ট্যালেন্টপুলে ১ জন) এবং দক্ষিণ বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ জন (সাধারণ ১ জন) শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
​শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে আনন্দিত সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। শতভাগ সাফল্য পাওয়া বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফিরোজ শাহ জানান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।##১৩-৭-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com