1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 2:31 am

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 12, 2026
  • 70 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

আজ ১২ জুলাই এক তাৎক্ষণিক শোকবার্তায় জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নেতা।

তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশসেবামূলক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর প্রজ্ঞা, সততা ও রাষ্ট্র পরিচালনায় অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com