1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 10:12 am
Title :
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল

মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 72 Time View

আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের মিঠাপুকুরে আম চাষীদের সাথে সংসদ সদস্য জীবা আমিনার মতবিনিময় ও সুধী সমাবেশ পদাগন্জ স্কুল এন্ড কলেজ মাঠে আজ ১১ জুলাই ২০২৬ শনিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, রংপুর ৫ (মিঠাপুকুর) ও ৬ পীরগন্জ সংসদীয় আসনে তদারকী দায়িত্ব প্রাপ্ত এমপি জীবা আমিনা। প্রধান বক্তা ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।
খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট আমচাষী আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড়, জেলা আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান রানা, মিল্ক ভিটা কোম্পানীর মহাব্যবস্থাপক এনায়েত করিম চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম জাহিদ।
এর আগে রংপুরের মিঠাপুকুরে রপ্তানিযোগ্য আম হাড়িভাঙ্গা, বারীফোর, গৌরমতি, ব্যানানা আমের বাগান পরিদর্শন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের ৩১২ সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত
রংপুরের মিঠাপুকুর ৫ ও পীরগঞ্জ ৬ আসনের
দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য জীবা আমিনা।
পরিদর্শনকালে প্রকল্পে উৎপাদিত বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য আম ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক কার্যক্রম ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
## ১১-৭-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com