
মো. সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পূর্বপাড়া এলাকার ঈদগাহ মাঠের পাশের একটি নালা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী নালায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply