1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:32 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং সচেতনতামূলক কর্মসূচি

বাবলু বড়ুয়া
  • Update Time : Thursday, November 12, 2026
  • 5 Time View

 

নিজস্ব প্রতিবেদক: বাবলু বড়ুয়া, চট্টগ্রাম

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে পুবালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংকের জোরারগঞ্জ উপশাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুবালী ব্যাংক পিএলসির উত্তরাঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। পুবালী ব্যাংকের বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক।

পুবালী ব্যাংকের জোরারগঞ্জ উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মুহাম্মাদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া ও পুবালী ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ সোহেল আল হামিদ, রাজিব দে, রেজাউল করিম, ডেপুটি জুনিয়র অফিসার সাব্বির উল আলম, হিমেল দাশ, জাহাঙ্গীর আলম জুয়েল, দিদারুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, দৈনন্দিন জীবনে অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক পরিকল্পনা সম্পর্কেও বাস্তব ধারণা থাকতে হবে। ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে তারা দায়িত্বশীলভাবে অর্থ পরিচালনা করতে পারবে। শিক্ষার্থীদের আর্থিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া, হিসাব পরিচালনার নিয়ম, শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিশেষ সুযোগ-সুবিধা এবং ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের বাস্তব ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং জ্ঞান ছড়িয়ে দেওয়া, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে সঞ্চয়ের ইতিবাচক অভ্যাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com