1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 13, 2026, 1:32 am
Title :
ডিপজলের পরিবারে শোকের ছায়া, মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের দাফন সম্পন্ন শেরপুরে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন মাস্টারদের সনদ বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাহাজী শ্রমিক ফেডারেশনের উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর কাজিপুরে হায়েনাসদৃশ বন্য প্রাণীর আক্রমণে আহত বহু, গ্রামজুড়ে আতঙ্ক আফগানিস্তানে WIPC-এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন নারী সাংবাদিক ইয়াসমিন সৈয়দখাইলি চেয়ারম্যান নির্বাচিত কলমাকান্দার সব কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার উদ্যোগ, চাওয়া হয়েছে তথ্য বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস  টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন সানজিদা রহমান অরিন

মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিসেস শরিফা আক্তার ময়না
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 16 Time View

বিশেষ প্রতিনিধি:মিসেস শরিফা আক্তার ময়না

দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বেনাপোল বন্দর ৩ নম্বর গেটের সামনে পৌর বিএনপির প্রধান কার্যালয়ের নতুন ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও মো. ইসহাক এবং পৌর বিএনপির সদস্য মো. শওকত মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু। সভা সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, আদর্শ, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান এবং দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়েও তাঁর স্মরণে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

প্রেরক:
মিসেস শরিফা আক্তার ময়না
বিশেস প্রতিনিধি, যশোর।
তারিখ: ১১ নভেম্বর ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com