
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরের মীরনগর ও কাশাদহ এলাকায় গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর বাজার বণিক সমিতির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা গোলাম।
আজ তিন নভেম্বর রোজ মঙ্গলবার রাতে গণসংযোগকালে তিনি প্রতিটি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরে তিনি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে এসকল সমস্যার দ্রুত সমাধান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উক্ত গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply