1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 15, 2026, 2:50 pm
Title :
নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে গাইবান্ধায় এসআরবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল ফুলছড়ির উদাখালি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হতে চান টিটু মিয়া স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে উদ্বেগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কালিয়াকৈরে ১৮৫ পূজামণ্ডপে সহায়তা বিতরণ বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যশস্যের (চাল) ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু বালিয়াকান্দিতে রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ খায়রুল ইসলাম
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 3 Time View

মোঃ খাইরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির খান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চাও করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, অভিভাবক প্রতিনিধি ও সাংবাদিক ইউনুস আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেব দুলাল সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com