
কাজী মোস্তফা রুমি: কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারার বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশ ও মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুবদল নেতা শামসুল হুদা সাজু।
কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নানা স্লোগান দেন।
উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নাগরপুর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply