1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 24, 2026, 6:54 pm
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 34 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানা এলাকায় গোয়েন্দা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও পুলিশের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার রাজারচর গ্রামের আরিফ চৌকিদারের মাছের ঘেরের পূর্ব পাশের পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শামীম চৌকিদার (৩০), পিতা লুৎফর চৌকিদার, গ্রাম রাজারচর এবং মো: রাব্বি জমাদ্দার (২৪), পিতা দেলোয়ার হোসেন জমাদ্দার, গ্রাম খোয়াজপুর টেকেরহাট। তাঁদের উভয়ের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। আটকের সময় তাঁদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com