
কামরুল ইসলাম: টেকনাফ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির প্রবীণ নেতা মরহুম মাস্টার জাকের হোসাইন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২২ আগস্ট, শনিবার, দুপুর ২টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হবে।
মরহুম মাস্টার জাকের হোসাইন চৌধুরী ছিলেন একজন শিক্ষক, সমাজসেবক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি টেকনাফ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে যুবদল ও বিএনপির রাজনীতিতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী জাগো দলের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৮ সালে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময় টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
মরহুম মাস্টার জাকের হোসাইন চৌধুরী অন্যায় ও অনিয়মের সঙ্গে কখনো আপস করেননি। সততা, নীতি ও আদর্শের প্রতি তাঁর অবিচল অবস্থান এবং মানুষের কল্যাণে তাঁর অবদান তাঁকে আজও মানুষের মাঝে স্মরণীয় করে রেখেছে।
মরহুমের ৭ম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
শোকসভা:
📍 স্থান: হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণ
📅 তারিখ: ২২ আগস্ট, শনিবার
🕑 সময়: দুপুর ২টা
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply