1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 28, 2026, 6:47 pm
Title :
ময়মনসিংহের ৩৩ নম্বর ওয়ার্ডে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৩ সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার ২ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন মিরপুরে ৫০ বছরের পুরনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

বুড়িচংয়ের পীরযাত্রাপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 53 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি গোবিন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আয়োজিত সমাবেশে মিলিত হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. কামরুল হাসান নাছিম, সাধারণ সম্পাদক নওশের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম,
আলী আহমদ মোস্তফা, পীরযাত্রাপুর যুবদলের আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং যুবনেতা কামাল হোসেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান, এসআই শামছুল হক, এএসআই আসাদ, এএসআই আফজলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com