1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 8, 2026, 3:26 pm
Title :
দোয়ারাবাজারে পরকীয়ায় স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে স্বামীর সম্পর্কচ্ছেদ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে বিকাশ এজেন্টের চারটি সিম, ডিবির অভিযানে গ্রেপ্তার প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ডিবি পুলিশ রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু হরিপুরের জিএম কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন নাগরপুর সদর বাসস্ট্যান্ড জামে মসজিদে মুসল্লিদের নিকট দোয়া চাইলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

মাদকবিরোধী অভিযান ২২০ ইয়াবা, ৯ ফেনসিডিল ও ৩২ হাজার টাকা সহ গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 6 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের শাহাপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় মো. রাহেজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অভিযুক্তের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ ৩২ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার করা আলামত জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com