1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 12:33 am
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

ঠাকুরগাঁওয়ে নেপাল-বাংলাদেশের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 69 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগ জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং নেপাল-বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মঠ ও মেধাবী। সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে উন্নত চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের বিনামূল্যের চক্ষু শিবির তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শিবিরে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

আয়োজকরা জানান, এই চক্ষু শিবিরের মূল লক্ষ্য সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়া। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, সমাজসেবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক রোগী অংশ নেন। শত শত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com