1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 10, 2026, 3:09 am

মানবকল্যাণে মহৎ উদ্যোগ: পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 57 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা মানবকল্যাণে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করে নতুন করে আলোচনায় এসেছেন। জীবনের শেষ সময়ে মানুষের জন্য স্থায়ী সওয়াবের কাজ রেখে যাওয়ার প্রত্যয়ে তিনি যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের দাদাবাড়ি পরিদর্শনে যান ববিতা। শৈশবের স্মৃতিবিজড়িত সেই সফরেই তিনি মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জমি নির্বাচন ও চূড়ান্ত করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

ববিতা বলেন, “দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছি। জমি চূড়ান্ত করে এসেছি। এতে আমার অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে, মহান আল্লাহ আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করতে চাই।”

তিনি আরও বলেন, “জন্ম হয়েছে, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বিদায়ের আগে এমন একটি কাজ করে যেতে চাই, যা মানুষের উপকারে আসবে এবং আমার জন্য সদকায়ে জারিয়া হবে। খুব শিগগিরই মসজিদের নকশা অনুযায়ী নির্মাণ কাজ শুরু করা হবে। এরপর পর্যায়ক্রমে নির্মাণকাজ শেষে উদ্বোধন করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববিতা ১৯৬৮ সালে প্রখ্যাত নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। অভিনয়ের শুরুতে তার নাম ছিল ‘সুবর্ণা’। পরে জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তার নাম পরিবর্তন করে ‘ববিতা’ রাখা হয়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন এবং বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

মানবকল্যাণে এই উদ্যোগের জন্য বিভিন্ন মহলে ববিতার প্রশংসা করা হচ্ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার এই মহৎ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com