1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 9:29 pm
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

তেহরানের আকাশসীমা বন্ধ করে দিলো ইরান

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 45 Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের নিরাপত্তা শঙ্কায় সোমবার (৬ জুলাই) পুরোপুরি বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আইএসএনএ। 
 
আগের দিন রোববার (৫ জুলাই) সারা দেশে স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। তবে সোমবার রাজধানী তেহরানে মূল জানাজা ও শেষযাত্রা অনুষ্ঠিত হওয়ার সময় শহরের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ থাকবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার রাজধানীতে জনসাধারণের অংশগ্রহণে আনুষ্ঠানিকতা চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

খামেনিকে সর্বস্তরের শ্রদ্ধা জানাতে আজও জনস্রোত 
মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধই থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমও চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষ্যে সম্পূর্ণ স্থগিত রাখা হবে।

৭ ও ৮ জুলাই দেশের বাকি অংশে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের আনুষ্ঠানিকতার সময় মাশহাদে এই বিধিনিষেধ কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জেরে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হয় এবং পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

এর আগে শুক্রবার খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ওই অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও সরকারি প্রতিনিধিদল প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি সূচি অনুযায়ী, জনসাধারণের বিদায় অনুষ্ঠানের পর সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) জানাজার আনুষ্ঠানিকতা কুম শহরে অনুষ্ঠিত হবে।

পরদিন বুধবার (৮ জুলাই) ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন, এরপর সেটি প্রধান শিয়া পবিত্র স্থাপনাগুলোতে নেয়া হবে।

চূড়ান্ত জানাজা ও দাফন অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ জুলাই) ইমাম রেজা মাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ইরানের অন্যতম প্রধান শিয়া পবিত্র স্থান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com