1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 2:35 am
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক সাহসী, স্বাধীনচেতা ও আপসহীন কণ্ঠস্বরকে হারাল জাতি’—শোকবার্তায় জিয়াউল কবির দুলু

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 17 Time View

নিজস্ব প্রতিবেদক,ইকমজেডি উজ্জ্বল: বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক, বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত নাগরিক ফোরামের চেয়ারম্যান এবং অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

রবিবার (৫ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা ভাষা, সাহিত্য ও জাতীয় সংস্কৃতির বিকাশে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জিয়াউল কবির দুলু বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক সাহসী, স্বাধীনচেতা ও আপসহীন কণ্ঠস্বর। তিনি আজীবন জাতীয় চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার, মুক্তচিন্তা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর গবেষণা, প্রবন্ধ ও সাহিত্যকর্ম শুধু শিক্ষাঙ্গনেই নয়, সমগ্র সমাজে মুক্তবুদ্ধির চর্চাকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সমাজচিন্তা ও স্বদেশভাবনাকে কেন্দ্র করে তিনি অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখনী ও বক্তব্য নতুন প্রজন্মকে স্বাধীন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার পথে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।

শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, একজন শিক্ষক, গবেষক, লেখক ও জাতীয় বুদ্ধিজীবী হিসেবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। জাতীয় সংস্কৃতির বিকাশ, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং মুক্তবুদ্ধির চর্চায় তাঁর নিরলস কর্মপ্রয়াস আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com