1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 2:37 am
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

নাগরপুরের মোকনা ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Saturday, July 4, 2026
  • 51 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে মোকনা ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে মোকনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করে তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মোকনা ইউনিয়ন পরিষদের জামায়াত-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. সোজন শিকদার, সেক্রেটারি মো. মারুফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া, সাংবাদিক আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com